ডেস্ক রিপোর্ট: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ হিসেবে বেড়ে ওঠার পেছনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। রবীন্দ্ররচনার প্রায় সমস্ত প্রাঙ্গণ জুড়ে কোনো-না-কোনোভাবে বাংলাদেশের মাটি, মানুষ, প্রকৃতি স্থান করে নিয়েছে। তিনি তাঁর বিভিন্ন রচনায় বাংলাদেশ শব্দটি ৩৯৭ বার উচ্চারণ করেছেন। তাঁর সাহিত্য জীবনের এক সোনালি সময় কেটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর ও কুষ্টিয়ার শিলাইদহে। তিনি ভালোবেসেছিলেন বাংলার নিসর্গকে।
প্রতিমন্ত্রী আজ বিকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত 'নানা রবীন্দ্রনাথের মালা: রবীন্দ্র গ্রন্থ-পরিক্রমা' শীর্ষক অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, বাংলা সাহিত্যের এমন কোন শাখা নেই যেখানে রবীন্দ্রনাথের পদচারণা নেই। তিনি বাংলা সাহিত্যে এনে দিয়েছেন পরিপূর্ণতা ও আধুনিকতা। নোবেল পুরস্কার এনে দিয়ে বাংলা ভাষাকে, বাংলা সাহিত্যকে, বাংলাদেশকে বিশ্বের দরবারে সম্মানের আসনে বসিয়েছেন। ৮০ বছরের (১৮৬১-১৯৪১) জীবনে সাহিত্য চর্চা করেছেন দীর্ঘ ৬৬ বছর।
কে এম খালিদ বলেন, রবীন্দ্রনাথ আমাদের দেশের মানুষের কাছে চিরকালই প্রাসঙ্গিক। তাই তাঁকে আমাদের প্রতিনিয়ত স্মরণ করতে হয়, তাঁর কাছ থেকে উদ্দীপনা নিতে হয়। যতদিন বাংলা ভাষা থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন রবীন্দ্রনাথ থাকবেন আমাদের হৃদয়ের মাঝে, সকল কর্মে ও সাধনায়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর এর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট লেখক, সাংবাদিক ও প্রাবন্ধিক আবুল মোমেন। আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক খালেদ হোসেন। শুভেচ্ছা বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন।
সেমিনারে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।রবীন্দ্রনাথের কবিতা থেকে আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিকার ভাস্বর বন্দোপাধ্যায়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক অসীম কুমার দে।
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments