ডেস্ক রিপোর্ট: অবিলম্বে জামিন বাতিল পূর্ব্বক গ্রেফতার ও যাবজ্জীবন সাজা বহালের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রামের দুই নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।
আজ শুক্রবার ১৪ জুলাই হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান সংবাদ মাধ্যমে প্রদত্ত এক যৌথ বিবৃতিতে অবিলম্বে ধর্ষক আব্দুর রহিমের বিতর্কিত জামিন বাতিল করে পূর্বে প্রদত্ত যাবজ্জীবন সাজা বহাল রাখার দাবি জানান।
বিবৃতিতে নেত্রীদ্বয় বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত নারীর ওপর যৌন নিপীড়ন ও ধর্ষণের ঘটনা ঘটছে। যার মধ্যে অনেক ঘটনা ধামাচাপা পড়ে আলোর মুখ দেখতে না পেলেও ২০২০ সালে ২৫ সেপ্টেম্বর করল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ধর্ষক আব্দুর রহিম কর্তৃক এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় তোলে। গণরোষের মুখে প্রশাসন ধর্ষক আব্দুর রহিমকে গ্রেফতার করে এবং বিচারে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়।
২০২২ সালে ২৯ নভেম্বর ধর্ষক আব্দুর রহিমকে দেয়া এ রায় উচ্চ আদালতের প্রতি পার্বত্যবাসীদের মনে আস্থা ফিরিয়ে আনে, ন্যায় প্রতিষ্ঠা হয়েছে ধরে নিয়ে স্বস্তি বোধ করে। কিন্তু এই রায়ের কয়েক মাস না যেতেই ধর্ষক আব্দুর রহিম মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে ভিক্টিমকে বিয়ে করা ও এক একর জমি লিখে দেয়ার শর্তে জামিন পায়। তা একদিকে উচ্চ আদালতকেও বিতর্কিত করেছে। অন্যদিকে ভিক্টিমের প্রতি চরম অবিচার, তাকে লাঞ্ছিত ও হেয় প্রতিপন্ন করা হয়েছে।
নেত্রীদ্বয় অবিলম্বে ধর্ষক আব্দুর রহিমকে জালিয়াতি ও ভূয়া কাগজপত্র দেখিয়ে মিথ্যার আশ্রয় নেয়ার অপরাধে গ্রেফতার এবং আলাদাভাবে জালিয়াতি আইনে বিচার ও সাজা প্রদান সহ পূর্বের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। অন্যথায় দুই নারী সংগঠন পার্বত্য চট্টগ্রাম এবং পার্বত্য অঞ্চলের বাইরে সমমনা বন্ধুপ্রতিম সংগঠনের সহায়তায় কঠোর আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
প্রসঙ্গত, লংগদু উপজেলার করল্যাছড়ি আরএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম এক ছাত্রীকে ধর্ষণ মামলায় ২০২২ সালে ২৯ নভেম্বরে যাবজ্জীবন কারাদণ্ড সাজা হলেও ভিক্টিমকে বিয়ে ও এক একর জমি লিখে দেয়ার শর্তে বিচারপতি কদ্দুস জামিন নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ জামিন দেন।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments