স্টাফ রিপোর্টার: অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১৮ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। সাকিবুল (২০) ২। খায়রুল ইসলাম(২১) ৩। মোশাররফ (২১) ৪। মিজান (২৪) ৫। কামাল (৩০) ৬। জিসান (২২) ৭। ফারুন (২৩) ৮। রাশেদুল (৩৮) ৯। রায়হান (১৯) ১০। মামুন (২১) ১১। রাজিব রতন (১৮) ১২। টিপু (২৯) ১৩। সালমান (২৭) ১৪। সানি (২৬) ১৫। আসিফ (২৫) ১৬। আইচান ওরফে আহসান (৩০) ১৭। আসাদুল হক (২৫) ও ১৮। শামীম (৪২)। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি,পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments