স্টাফ কোয়ার্টার: আইইবি'র নবনির্বাচিত প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, আইইবির ৭৫ বছরের পুরনো প্রতিষ্ঠান। বাঙালি জাতির ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক। অতীতে দেশের ক্রান্তিলগ্নে জাতিকে প্রকৌশল দিশা দিয়েছে আইইবি। ভবিষ্যতে ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার (১৮ মে) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের নবনির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে আইইবির নবনির্বাচিত প্রেসিডেন্ট ইঞ্জি. মো. আবদুস সবুর আরও বলেন, আমরা সবসময়ই প্রকৌশল পেশাজীবিদের জন্য কাজ করে যাবো। সরকার ও প্রকৌশলীদের মধ্যে সমন্বয় করে এগিয়ে যাব।
এই সময় আরও বক্তব্য প্রদান করেন, আইইবি'র বিদায়ী প্রেসিডেন্ট ইঞ্জি. নুরুল হুদা, নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইঞ্জি. এস এম মঞ্জুরুল হক মঞ্জু, বিদায়ী সাধারণ সম্পাদক ইঞ্জি. মোঃ শাহাদাৎ হোসেন শীবলু, পিইঞ্জ।
বিদায়ী প্রেসিডেন্ট ইঞ্জি. নুরুল হুদা বলেন, রাজনৈতিক আদর্শ এবং ইনস্টিটিউশনের আদর্শ আলাদা। এই দুই আদর্শকে এক করে ফেলা ঠিক হবে না৷ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মানেই প্রকৌশলীদের দাবি-দাওয়া,সমস্যা সমাধানে সরকারের সাথে সমঝোতা করা। পেশাজীবিদের সাথে সরকারের সমন্বয় করে দেওয়া। সেই কাজটিই নবনির্বাচিত প্রকৌশলীরা করবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইঞ্জি. এস এম মঞ্জুরুল হক মঞ্জু বলেন, যে প্রতিশ্রুতি গুলো দেশের ৭০ হাজার প্রকৌশলীদের কাছে আমরা দিয়েছে তা রক্ষা করবো। দেশের প্রকৌশলীদের যেকোন সমস্যায় অতীতের মতোই পাশে থাকবো। দায়িত্ব অর্জন করার চেয়ে তা পালন করা কঠিন, সে ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি।
বিদায়ী সাধারণ সম্পাদক ইঞ্জি. মোঃ শাহাদাৎ হোসেন শীবলু সঞ্চালনায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. মোঃ নুরুজ্জামান, ইঞ্জি. খন্দকার মঞ্জুর মোর্শেদসহ আইইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত সহকারী সাধারণ সম্পাদকবৃন্দসহ আইইবির বিভিন্ন সেন্টার, সাব-সেন্টার ও ডিভিশনের নেতৃত্ববৃন্দ৷
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments