জেলা প্রতিনিধি: চাঁদপুর লেখক পরিষদ আয়োজনে চার গুণী সাহিত্যিকক সম্মাননা প্রদান করা হয়, আজ ৬ নভেম্বর বিকাল ৩টায় জেলা সাহিত্য একাডেমিতে। চাঁদপুর লেখক পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোকন চন্দ্র মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর লেখক পরিষদের সাবেক সভাপতি ফতেউল বারী রাজা ও সম্মানিত সদস্য অ্যাড. শীতল ঘোষ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি, চাঁদপুর লেখক পরিষদের সহ সভাপতি মাকছুদুল মাওলা, যুগ্ম সাধারণ সম্পাদক এম.আর হারুন, সাংগঠনিক সম্পাদক এন.কে সুমন পাটওয়ারী, আমিনুর রশিদ খান চয়ন।
কবি ও গীতিকার মুখলেছুর রহমান মুকুলকে গীতি কবিতায়, বাচিক শিল্পে আবৃত্তিকার দুলাল চন্দ্র দাস, প্রবন্ধে আবদুল গনি, কথাসাহিত্যে নাহিদা আশরাফীকে চাঁদপুর লেখক পরিষদ সম্মাননা ২০২১ প্রদান করা হয়।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে মনমুগ্ধকর পরিবেশ তৈরি করেন চাঁদপুর লেখক পরিষদের উপদেষ্টা দুলাল চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক অভিজিৎ আচার্যী, আবৃত্তি সম্পাদক দীপান্বিতা দাস।
সম্মাননা অনুষ্ঠানের এক পর্যায়ে সংগঠনের কমিটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়ে থাকে।
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments