বাবা-ছেলে দগ্ধ
রাহাদ সুমন,বরিশাল : বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের দরগাহ বাড়ি মসজিদ সংলগ্ন একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে আকস্মিক এ বিস্ফোরণে ভবনের নিচতলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। এতে গুরুতর আহত হয়েছেন বাবা-ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের নীরবতা ভেঙে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, এতে পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের নিচতলার দরজা, জানালা ও লোহার গেট ছিটকে পাশের খালে গিয়ে পড়ে। নিচতলার সব কটি কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেয়ালের বিভিন্ন অংশে ফাটল দেখা গেছে।
ভবনের বাসিন্দা আল-আমিন হাওলাদার ও সুমাইয়া বলেন, হঠাৎ প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায়। মুহূর্তের মধ্যেই চারপাশে ধোঁয়া আর ধ্বংসাবশেষ দেখতে পাই। ভয়ে কিছু না বুঝেই দ্রুত বাসা থেকে বের হয়ে যাই।
বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন নিচতলায় বসবাসকারী সিকিউরিটি গার্ড মানিক ও তার ছেলে মৃদুল। তাদের উদ্ধার করে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মানিকের স্ত্রী মারিয়া, যিনি একটি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রে কর্মরত।
স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে শুধু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এমন ক্ষয়ক্ষতি হওয়া নিয়ে সন্দেহ রয়েছে। তারা বলছেন, এটি শুধুমাত্র সিলিন্ডার বিস্ফোরণ কিনা, নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা দ্রুত তদন্ত করে বের করা প্রয়োজন।
এদিকে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশের দুটি টিম কাজ করছে। বিস্ফোরণে বাবা ও ছেলে আহত হয়েছেন। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলে ধারণা করা হলেও বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ শুরু করেছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments