পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের ডিজিটাল স্ক্রলিং বোর্ডে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বার্তা প্রচারের ঘটনায় জড়িতদের শনাক্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন কলেজ কর্তৃপক্ষ।
রোববার(১০ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ আবারও আসবে ভয়ংকর রূপে,"সাবধান" লেখাটি ভেসে ওঠে কলেজের ডিজিটাল বোর্ডে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনা ঝড় শুরু হলে কলেজ কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল মতিনকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। অন্য সদস্যরা হলেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. জহিরুল ইসলাম,পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বারিক মৃধা ও আইসিটি বিভাগের প্রভাষক আর এম ইমতিয়াজ আলম।
রাজশাহীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী বলেন,বিষয়টি নিয়ে আমরা একটি তদন্ত কমিটি গঠিন করেছি। যে নাম ওই বোর্ডে দেখা গেছে,সেই নামের একটি ফেসবুক আইডিও আমরা পেয়েছি। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত কমিটি কাজ শুরু করেছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন,গতকাল রাতে রাজশাহী কলেজ কর্তৃপক্ষ একটি জিডি করেছে। সেটি গ্রহণ করা হয়েছে। বর্তমানে এটির তদন্ত চলছে।’
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments