বিশেষ প্রতিনিধি : কবি, লেখক, গবেষক, সাংস্কৃতিক ও প্রগতিশীল রাজনৈতিক কর্মী এবং অনলাইন নিউজ পোর্টাল রেডটাইমসের প্রধান সম্পাদক ও প্রকাশক, মৌলভীবাজারের কৃতি সন্তান সৌমিত্র দেব টিটু আর নেই।
তিনি কিছুদিন যাবত এজমা ও শ্বাসকষ্টে ভোগছিলেন। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) সকাল ১০টায় খিলক্ষেতের লেকসিটির তার বাসায় শারীরিকভাবে অসুস্থ হলে তার স্ত্রী পলা দেব ঢাকার কুর্মিটোলা হাসপাতালে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তখন তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তার মৃত্যুতে সাহিত্য, সাংবাদিকতা ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি একমাত্র ছেলে, স্ত্রী ও তিন বোনসহ অনেক আপনজন রেখে গেছেন।
তার মৃত্যুর সংবাদে রাজধানী ঢাকায় ও মৌলভীবাজার শহরজুড়ে শোকের ছায়া নেমে আসে। তার মরদেহটি মৌলভীবাজার শহীদ মিনারে সন্ধ্যা ৬ ঘটিকার সময় নিয়ে আসা হলে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সাহিত্যিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতে সমবেত হন।
কমরেড সৌমিত্র দেব ১৯৭০ সালের ২৭ জুলাই মৌলভীবাজার শহরে জন্মগ্রহণ করেন। মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়, মৌলভীবাজার সরকারি মহাবিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেন তিনি। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন।
কবি সৌমিত্র দেব কবি এবং সাংবাদিকতা ছাড়াও একজন রাজনৈতিক কর্মী ছিলেন। তিনি ২০১৩ সালে মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করেন। এবং ৫ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন বিষয় নিয়ে তাকে রাজপথে সরব থাকতে দেখা গেছে।
পেশাগত জীবনে দৈনিক প্রথম আলো পরবর্তীতে দৈনিক মানবজমিনের সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার লেখা ও সম্পাদনায় ৪০টি বই প্রকাশনা করেছেন। ঢাকায় জালালাবাদ জার্নালিষ্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সভাপতির দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে যুগর্বাতা ডটকম সম্পাদক রফিকুল ইসলাম সুজন ও আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান পৃথক পৃথক শোক বার্তা দিয়েছেন।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments