স্টাফ রিপোটার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় জাতীয় নাট্যশালা মিলানয়তনে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে নৃত্যনাট্য পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। আগস্ট মাসব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে ২২ আগস্ট সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
অনুষ্ঠানে তিনটি নৃত্যনাট্য পরিবেশিত হয়। মনিরা পারভীন এর পরিচালনায় নৃত্যায়ন পরিবেশন করেন ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’। সুইটি দাস চৌধুরীর পরিচালনায় দীক্ষা পরিবেশন করেন ‘দেশাচার্য’। আমানুল হক এর পরিচালনায় বাংলাদেশ ব্যালে ট্রুপ পরিবেশন করেন ‘ব্যাটেল অফ বাংলাদেশ’।
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments