ময়মনসিংহ অফিস: বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন, ময়মনসিংহ বিভাগীয় অফিসের মাধ্যমে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযানে গত ডিসেম্বর মাসে ভ্যাটসহ ২০ লাখ ৬২ হাজার ৯৬১ টাকারাজস্ব আদায় করা হয়েছে। এছাড়া, ওজন ও পরিমাণ মানদন্ড আইন ২০১৮ অনুসারে পণ্যমোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য বিক্রয় ও বাজারজাতকরণ করার অপরাধে ভ্রাম্যমান অভিযান বা মোবাইল কোর্ট একই সময়ে ভ্যাটসহ ১ লাখ ৯৮ হাজার ৬৩৪ টাকাজরিমানা আদায় করেছে।
অন্যদিকে, ময়মনসিংহ বিএসটিআই বিভাগীয় অফিসের দেওয়া তথ্য মতে, একই সময়ে সিএম লাইসেন্স প্রদানের সংখ্যা ১৬টি এবং সিএম লাইসেন্স নবায়নের সংখ্যা ১২ টি। মোবাইল কোর্ট পরিচালনার সংখ্যা ৪টি যাতে তিনটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, সার্ভিল্যান্স অভিযান পরিচালনার সংখ্যা ৭টি ওবাজার থেকে সংগ্রহীত নমুনা সংখ্যা ৬টি এবং নতুন কারখানা চিহ্নিতকরণ করা হয়েছে ৩০ টি।
ময়মনসিংহ বিএসটিআই’র উপপরিচালক (রসায়ন) ও অফিস প্রধান দেবল কান্তি রায় বলেন, যারা অবৈধ মানচিহ্ন ব্যবহার করে থাকে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে আগত রমজানের পুরোমাস খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে অভিযান চলমান থাকবে।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments