আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ, দিনাজপুর৷৷ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় অবৈধভাবে সার পাচারের সময় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২০ বস্তা সার জব্দ করেছে। পরে জব্দকৃত এসব সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের তেরেঙ্গী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে সার পরিবহনের সময় একটি অটোরিকশা থেকে ২০ বস্তা সার আটক করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট অটোরিকশার মালিককে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ধারা ১২(১) অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এ সময় জব্দ করা সার তাৎক্ষণিকভাবে সরকারি নির্ধারিত মূল্যে এলাকার ১১ জন কৃষকের মধ্যে বিতরণ করা হয়, যাতে তারা সরাসরি উপকৃত হতে পারেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান বলেন, “অবৈধ সার পরিবহন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সরকারি মূল্যে সার সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
এ অভিযানের ফলে স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং অবৈধ সার ব্যবসার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের বার্তা স্পষ্ট হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments