বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি : নাটোরে দ্বিতীয় পর্যায়ে আরও এক হাজার ৩৮১টি ভূমি ও গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘ঘর’। আগামী ২০ জুন সকাল সাড়ে ৯টায় গৃহহীনদের মাঝে ঘরের চাবী তুলে দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই উপলক্ষে শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, দ্বিতীয় পর্যায়ে নাটোর জেলায় ১ হাজার ৩৮১ টি গৃহের জন্য ২৬ কোটি ৩৬ লক্ষ ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৬১টি, সিংড়ায় ৬৮টি, গুরুদাসপুরে ১৩৫টি, বড়াইগ্রামে ১৬৬টি, লালপুরে ৫০টি, বাগাতিপাড়ায় ১২০ টি ও নলডাঙ্গা উপজেলায় ১০ টি ঘরের উপর বরাদ্দ প্রদান করা হয়েছে।
স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধায়নে এবং পিআইও অফিসের সহযোগিতায় জেলায় বরাদ্দকৃত ১ হাজার ৩৮১ টি গৃহের নির্মাণ কাজ সমাপ্তির পথে। এরই মধ্যে পানি এবং বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে।
দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা প্রতিটি একক গৃহে একটি টয়লেট, একটি রান্নার কক্ষ ও একটি ইউটিলিটি স্পেস রয়েছে। আশ্রায়ন-২ প্রকল্পের অফিস থেকে প্রেরিত লেআউট ডিজাইন অনুযায়ী ঘরগুলো নির্মাণ করা হয়েছে। আগামী রোববার (২০ জুন) ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এসব গৃহ বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জেলা প্রশাসন আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) আশরাফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
এরআগে প্রথম পর্যায়ে নাটোর জেলায় সাতটি উপজেলায় ৫৫৮টি গৃহের জন্য ৯ কোটি ৮৪ লক্ষ ১৮ হাজার টাকা বরাদ্দ করা হয়। বরাদ্দকৃত ৫৫৮টি গৃহ উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়। এতে করে অনেকের মাথা গোঁজার ঠাঁই হয়েছে।
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
সব মন্তব্য
No Comments