ইবি প্রতিনিধি : জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার দায়ে অভিযুক্ত নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহসভাপতি মামুন অর রশিদকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। মামুন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আহত আরমান মীর কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় গত ৩০ অক্টোবর একটি মামলা করেন। ওই মামলায় নিষিদ্ধঘোষিত ইবি ছাত্রলীগের সহসভাপতি মামুন অর রশিদকে ১৮ নম্বর আসামি করা হয়।
ওই মামলায় জামিন নিতে আজ কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে মামুন। আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়।
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
সব মন্তব্য
No Comments