জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আসছেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং নুসরাত ইমরোজ তিশা সহ চরকি টিম ।
বিশ্ববিদ্যালয়ের ৪৪ ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবের অংশ হিসেবে তিনদিন ব্যাপী সিনেমা প্রদশর্নীর প্রথম দিনে রবিবার (১৭ ডিসেম্বর) বিকাল ৫ টায় মোস্তফা সারওয়ার ফারুকী এবং নুসরাত ইমরোজ তিশা সহ চরকি টিম আসবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ৪৪ ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবের কোষাধ্যক্ষ আবু ওয়ালিদ । বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ১৭ ডিসেম্বর শুরু হয়ে ১৯ ডিসেম্বর শেষ হবে তিনদিন ব্যাপী এ সিনেমা প্রদর্শনী। প্রত্যেকদিন দুপুর ২.৩০ মিনিট থেকে ৩ টি করে সিনেমা দর্শকদের দেখানো হবে। টিকিটের শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে ২৫ টাকা।
সার্বিক বিষয়ে কোষাধ্যক্ষ আবু ওয়ালিদ বলেন, আমরা ধারাবাহিকভাবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাবো। আমরা সবসময় ভিন্ন কিছু উপহার দিতে চেয়েছি,তার অংশ হিসেবে চরকি টিমকে জাহাঙ্গীরনগরে নিয়ে আসছি। সাংস্কৃতিক রাজধানী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য যাতে আমরা ধরে রাখতে পারি সে বিষয়টি আমাদের লক্ষ্য থাকবে।
স্টাফ রিপাের্টার: একাধিক নাটকে একসঙ্গে কাজের পর এবার টিভিসিতে প্রথমবারের মতো জুটি হলেন অভিনেতা-নির্মাতা মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী ও চিত্রনায়িকা আঁখি চৌধুরী।সম্প্রতি রাজধানীর একটি শুটিং হাউজে বিজ্ঞাপনট ...
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল ...
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
সব মন্তব্য
No Comments