বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ৮০ দশকের ঐতিহ্যবাহী কচুবাড়ি দেবত্তরপাড়া যুব কৃষি ক্লাবটি ভূমিদস্যু ও মামলা বাজদের দখল হতে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে সদর উপজেলার ভূল্লীতে অবস্থিত অবৈভাবে দখল হওয়া যুব কৃষি ক্লাবের সামনে ঠাকুরগাঁও - পঞ্চগড় মহাসড়কের সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা।
মানববন্ধনে কৃষক সহ প্রায় দুই শত জন শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্যে তারা বলেন, ১৯৮৪ সালে ক্লাবটি স্থাপিত হয়। ক্লাবের জমির দলিল থাকার পরও ৮০ দশকের ঐতিহ্যবাহী এই কচুবাড়ী দেবত্তর পাড়ী যুব কৃষি ক্লাবটির জমি ভূমিদস্যু ও মামলাবাজ আবুল কালাম আজাদ ও খতিব উদ্দিন দখল করে গুদাম ঘর নির্মাণ করছে। তাদের হাতে থেকে ক্লাবটি দখল মুক্ত করতে আজকে আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি। দীর্ঘদিনের এই ঐতিহ্যবাহী ক্লাবটিতে আগে স্থানীয় কৃষকরা কৃষি উন্নয়নের বিষয়ে পরামর্শ সহ বিভিন্ন প্রকার সভা ও মিটিং, খেলাধুলা করতো। এমনকি এই ক্লাবে কৃষি কর্মকর্তারাও এসে কৃষকদের সাথে আলোচনার মাধ্যমে কৃষি বিষয়ে পরামর্শ প্রদান করতেন। তাতে এলাকার কৃষকরা উপকৃত হতাম। এখন সেটি দখল হওয়াতে সেই সব সুবিধা থেকে বঞ্চিত হয়েছি আমরা। তাই কৃষকদের স্বার্থে হলেও ক্লাবটিকে দখল মুক্ত করে আগের অবস্থানে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনসহ বর্তমান সরকার বিনীত অনুরোধ করছি।
তারা আরও বলেন, ক্লাবটির বিষয়ে ও দখল মুক্ত করতে গেলেই ভূমিদস্যু ও মামলাবাজরা আমাদের অনেকের নামে মিথ্যা মামলা করেছেন এবং নানা রকম হুমকি ধামকি দিয়েছে। তাই আমরা এ বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করছি।
মানববন্ধনে সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় সরকারি খাল পুনঃখনন প্রকল্পকে কেন্দ্র করে বন বিভাগের সামাজিক বনায়নের বিপুলসংখ্যক গাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমাল ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়।বুধবার (২০ মে) দুপুরে কামালপুর ইউনিয় ...
মাহমুদুর রহমান (তুরান) ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ভাঙ্গা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুলাল ট্রান্সফরমেশন ফর এন্টারপ্রেরনশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলা ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।গতকাল বুধবার (২০মে) দুপুরে উপজেল ...
সব মন্তব্য
No Comments