ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের নব নিযুক্ত সচিব ড. মোঃ আনোয়ার উল্ল্যাহ, এফসিএমএ সংসদ সচিবালয়ে আজ (মঙ্গলবার) যোগদান করেছেন। এসময় সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এরপর সংসদ সচিবালয়ের সিনিয়র কর্মকর্তাবৃন্দের সাথে অনুষ্ঠিত বৈঠকে তিনি গত ৫ই আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের পর ক্ষয়ক্ষতি হওয়া জাতীয় সংসদ ভবনের সংস্কার কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আদেশে, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো: আনোয়ার উল্ল্যাহকে সচিব হিসেবে পদোন্নতি প্রদান করে জাতীয় সংসদ সচিবালয়ে পদায়ন করা হয়।
তিনি ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক ও মাঠ প্রশাসনের উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন পদে তিনি কর্মরত ছিলেন। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ (বাজেট অনুবিভাগ), জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে তাঁর কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় যথাক্রমে ১৯তম ও ৮ম স্থান অধিকার করেন এবং কৃতিত্বের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি নেদারল্যান্ডের ম্যাচস্ট্রিক্ট স্কুল অব ম্যানেজমেন্ট থেকে এম বি এ এবং ম্যানেজেরিয়াল কন্ট্রোল ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা লাভ করেন। তিনি আই সি এম এ বি হতে এফ সি এম এ ডিগ্রী অর্জন করেছেন। এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থাইল্যান্ড থেকে তিনি পি এইচ ডি ডিগ্রি অর্জন করেন।
স্থানীয় সম্পদ আহরণ ও স্থানীয় উন্নয়নে সম্পদের সর্বোচ্চ প্রয়োগ, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, জাতীয় বাজেট ব্যবস্থাপনা, দাপ্তরিক তথ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর ১২ টি গবেষণামূলক নিবন্ধ প্রকাশিত হয়েছে।
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের বেশিরভাগ বিভাগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে খুলনা, যশোর, স ...
ডেস্ক রিপোর্ট: দেশের ৩৪টি গণমাধ্যমের সম্পাদক যৌথ বিবৃতিতে ‘স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম’ গঠনের আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, জনগণের জানার অধিকারের প্রতি দায়বদ্ধ সম্পাদকীয় প্রতিষ্ঠানই পারে স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ২২ মে বিক্রি করা হবে আগাম ...
স্টাফ রিপোর্টার: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ পেয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি মুহাম্মদ মুহিববুল্লা হিল বাকী। বাংলাদেশ ...
সব মন্তব্য
No Comments