ইবি প্রতিনিধি: কুষ্টিয়া থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাড়ায় চালিত সোহাইল নামের একটি বাস। এসময় বাসে থাকা প্রায় ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত হন অন্তত ৫ জন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী বৃত্তিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, বাসের চালক বাস চালানোর সময় ঘুমিয়ে গেছিলো। তারপর নিয়ন্ত্রণ না রাখতে পারায় পাশের ধানের জমিতে নামিয়ে দেয়। তখন বাসটি উল্টে যায়। এসময় বাসে থাকা প্রায় সকল শিক্ষার্থী ই কমবেশী আহত হয়েছেন। কারো হাত কেটে গেছে, কারো মাথা আবার কারো পা কেটে গেছে। এদের অধিকাংশ কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বাসটি অতিরিক্ত গতিতে চলছিলো। এসময় সামনে থাকা একটি বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে নেমে নিচে গিয়ে উল্টে যায়। শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিষয়টি শোনার পরপরই আমরা ঘটনাস্থলে আসি। প্রায় ৩০ জনের মতো শিক্ষার্থীর মতো আহত হয়েছে। আহতদের কিছু ইবি মেডিকেলে আনা হয়েছে এবং কিছু কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্যের (ভিসি) দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন-অর রশিদ। ব ...
সব মন্তব্য
No Comments