নজরুল ইসলাম, তালা,সাতক্ষীরা: “মুমূর্ষ রোগীর প্রাণের টানে, এগিয়ে আসুন রক্তদানে” এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার তালায় ব্লাড ব্যাংকের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
দিনটি উপলক্ষ্যে বুধবার (২৬ অক্টোবর) সকালে তালা উপ-শহরে র্যালি শেষে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস।
ব্লাড ব্যাংকের এডমিন এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান সরদার মশিয়ার রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজিৎ দাশ বাপী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ শফিউর রহমান ডানলাপ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায়,তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অনান্যের তালা ব্লাড ব্যাংকের এডমিন প্যানেলের অসীম রায়, সৌমেন মজুমদার, আমিত বিশ্বাস, প্রমুখ উপস্থিত ছিলে
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
সব মন্তব্য
No Comments