ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ভারী বর্ষণ আর ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বন্দরের ইমিগ্রেশন ভবনে হাঁটু পানি জমায় দু’দেশের যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ রয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে আখাউড়া স্থলবন্দরে জলাবদ্ধতা তৈরি হয়েছে। বন্দরের সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। পানির তোড়ে গাজীরবাজার এলাকায় জাজি গাংয়ের উপর অস্থায়ী সেতু ভেঙে আখাউড়া-আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে গত মঙ্গলবার (২০ আগস্ট) মধ্যরাত থেকে ভারী বৃষ্টি শুরু হয়। অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গতকাল বুধবার (২১ আগস্ট) সকাল থেকেই জলাবদ্ধতা তৈরি হয় আখাউড়া স্থলবন্দরে।
পাশাপাশি টানা বৃষ্টির ফলে ইতোমধ্যে তলিয়ে গেছে স্থলবন্দরের সড়কটি। এতে ব্যাহত হচ্ছে ভারতে পণ্য রপ্তানি কার্যক্রম। এছাড়া আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ভবনেও পানি প্রবেশ করায় যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। পানির তোড়ে স্থলবন্দর সড়কের পাশে আমদানি-রপ্তানিকারকদের বেশ কয়েকটি অফিসও তলিয়ে গেছে। এদিকে, আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কের আখাউড়ার জাজিরা খালের ওপর অবস্থিত একটি বেইলি সেতু পানির নিচে তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।
আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, সকালে বন্দরে কয়েকটি মাছের পিকআপ ভ্যান এসেছে। তবে জলাবদ্ধতার কারণে বড় ট্রাকগুলো আসতে পারেনি। এর ফলে রপ্তানি কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজলা পারভীন জানান, ঢলের পানিতে বেইলি সেতু তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। সেতুটি মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগকে খবর দেওয়া হয়েছে। এছাড়া ইমিগ্রেশনের কার্যক্রমও সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments