ডেস্ক রিপোর্ট :যুক্তরাজ্যের উন্নয়ন আর্থিক সংস্থা এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট (বিআইআই) বাংলাদেশের শীর্ষস্থানীয় এসএমই ব্যাংক ব্র্যাক ব্যাংককে ৫০ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) এবং নারী-নেতৃত্বাধীন ব্যবসায়েরউন্নয়নে ঋণটি গুরুত্বপূর্ণ তহবিল হিসেবে কাজ করবে।
১৩ মে ২০২৪ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর এবং হেড প্রসপ্রিটি অ্যান্ড ইকোনমিক গ্রোথডাঃ ডানকান ওভারফিল্ড,বেসরকারি খাত উন্নয়ন উপদেষ্টাশাহনূর শিকদার, বিআইআই-এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রেহান রশিদ উপস্থিত ছিলেন। ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান ও ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ.হোসেনও উপস্থিত ছিলেন।
২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে ব্র্যাক ব্যাংক ১৫ লক্ষএমএসএমই গ্রাহকদের সেবা দিয়েছে এবং ঋণ বিতরণের এই হার আরও বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। এটি সমাজে ইতিবাচক প্রভাব বিস্তারকারী বিনিয়োগ এবং আর্থিক অন্তর্ভুক্তির জন্য বিশ্বব্যাপী সুপরিচিত প্রতিষ্ঠান ব্র্যাক এনজিও’র পৃষ্ঠপোষকতায় পরিচালিত।
এই বিষয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, “আমি অত্যন্ত আনন্দিত যে, ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট (বিআইআই) বাংলাদেশেরঅতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং নারী-নেতৃত্বাধীন ব্যবসায়ের অর্থায়ন সহায়তায় ব্র্যাক ব্যাংককে সহায়তা দিচ্ছে। এটি বাংলাদেশের ছোট ব্যবসায় এবং নারী উদ্যোক্তাদের আরও বেশি অর্থনৈতিক সুযোগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই বিনিয়োগ বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়নে সহায়তার প্রতি যুক্তরাজ্যের প্রতিশ্রুতিকে তুলে ধরে। এটি বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের আধুনিক অর্থনৈতিক অংশীদারিত্বেরও প্রমাণ।”
বিআইআই-এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রেহান রশিদ বলেন, “বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসায় এবং নারী উদ্যোক্তাদের সহায়তারলক্ষ্যে ব্র্যাক ব্যাংকের সাথে আবারও কাজ করতে পেরে আমরা গর্বিত।২০১৯ সালে ব্র্যাক ব্যাংকে আমাদের প্রথম বিনিয়োগ করার পর থেকেই আমরা বাংলাদেশে অন্তর্ভুক্তির লক্ষ্যে আরও বেশি ঋণ দানের চেষ্টা করে আসছিলাম। ব্র্যাক ব্যাংকের মতো বিশ্বস্ত অংশীদারদের মাধ্যমে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি, যাদের আমাদের অর্থ সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন এবং যারা প্রকৃত অর্থেইদেশের উন্নতি এবং সমৃদ্ধিতে ভূমিকা রাখতে পারেন।”
এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ.হোসেনবলেন, “একটি এমএসএমই-কেন্দ্রিক ব্যাংক হিসেবেদেশের তৃণমূল উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তাদের জন্য সহজ ঋণের ব্যবস্থা নিশ্চিত করাই ব্র্যাক ব্যাংকের প্রধান লক্ষ্য। বিআইআই-এর প্রতিশ্রুতি ব্র্যাক ব্যাংককে বাংলাদেশের এমএসএমই এবং নারী-নেতৃত্বাধীন ব্যবসায়ে ঋণ সুবিধা দিতে সহায়তা করবে, যা তাঁদের ব্যবসায়কে সমৃদ্ধ করে তুলবে।এই ঋণ ক্ষুদ্র উদ্যোক্তাদের তাঁদের পণ্যের ধরন বাড়াতে,পণ্যের নতুন নতুন বাজার সৃষ্টিতে এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে। যুক্তরাজ্যের উন্নয়ন অর্থ সংস্থার সাথে আমাদের চমৎকার অংশীদারিত্বের লক্ষ্য হলোঅর্থায়ন সেবার বাইরে থাকাদেশের অনুন্নত ব্যবসায়গুলোর জন্য সুযোগ সৃষ্টি করা। বিআইআই থেকে পাওয়া ৫০ মিলিয়ন ডলার বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকেও আরও শক্তিশালী করে তুলবে।”
এই বিনিয়োগ জেন্ডার-ইক্যুয়ালিটিরওপর জাতিসংঘের এসডিজি-৫, নিরাপদ কাজ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপরএসডিজি-৮ এবং শিল্প,উদ্ভাবন ও অবকাঠামোর ওপর এসডিজি-৯লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ।
সম্পাদকদের নোট:
মিডিয়া যোগাযোগ:
ব্র্যাক ব্যাংক: এম. আব্দুর রহিম | rahim@bracbank.com
ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট: নিয়া ট্যাম | press@bii.co.uk
ব্র্যাক ব্যাংক পিএলসি. সম্পর্কে:
ব্র্যাক ব্যাংক পিএলসি. বাংলাদেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অজনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ব্র্যাক ব্যাংক টানা ৫ বছর ধরে বাংলাদেশের সকল ব্যাংকের মধ্যে সর্বোচ্চ মুডি’স (Moody’s) রেটিং (বর্তমানে B1) পেয়ে গর্বিত। বিশ্বখ্যাত এসঅ্যান্ডপি (S&P) গ্লোবাল রেটিং (B+) দ্বারা ক্রেডিট রেটিং সম্পন্নকারী বাংলাদেশের প্রথম ও একমাত্র ব্যাংক। বর্তমানে ১৮ লাখ গ্রাহককে সেবা প্রদান করছে। ব্যাংকটি ইতোমধ্যেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা, নৈতিকতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এটি বৈশ্বিক টেকসই সংগঠন - গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুস (GABV) - এর সদস্য। বিস্তারিত জানতে, ভিজিট করুন: www.bracbank.com.
ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টসম্পর্কে
ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট হলো যুক্তরাজ্যের একটি উন্নয়ন আর্থিক সংস্থা এবং প্রভাবশালী বিনিয়োগকারী প্রতিষ্ঠান। আফ্রিকা, এশিয়া এবং ক্যারিবিয়ান অঞ্চলে ব্যবসায়ের ক্ষেত্রে একটি বিশ্বস্ত বিনিয়োগ অংশীদার হিসেবে বিআইআইযুক্তরাজ্য সরকারের ‘ক্লিন গ্রিন’ উদ্যোগকে সহায়তাএবংআমাদেরদেশে উত্পাদনশীল, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি তৈরির লক্ষ্যে বিনিয়োগ করে থাকে। ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যেপরিমাণের ভিত্তিতে বিআইআই- এর মোট নতুন প্রতিশ্রুত ঋণের কমপক্ষে৩০শতাংশই যাবে জলবায়ু অর্থায়নে। এছাড়াওবিআইআইহলো‘টুএক্স’চ্যালেঞ্জের একজন প্রতিষ্ঠাতা সদস্য, যারা নারীর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নারীর ক্ষমতায়নের জন্য ১৬বিলিয়ন ইউএস ডলারের বেশি ফান্ড সংগ্রহ করেছে। প্রতিষ্ঠানটিরবিশ্বের ৬৫টি দেশে ১,৪৭০টিরও বেশি ব্যবসায়ে বিনিয়োগ রয়েছে, যাদের মোট সম্পদের পরিমাণ৮.১বিলিয়নপাউন্ড। এই প্রতিষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: www.bii.co.uk| দেখুনwatch here। লিংকডইন LinkedInও এক্স- এ আমাদের ফলো করুন X.
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments