ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ সোমবার এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যন্ত্রচালিত রিক্সা, ভ্যান চলাচলের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করেছেন। তারা বলেন, বাংলাদেশের মানুষ তাদের সৃজনশীল প্রতিভা কাজে লাগিয়ে যন্ত্রচালিত শ্যালো নৌকা, যন্ত্রচালিত রিক্সা ও ভ্যান চালু করে দেশের সমগ্র গ্রামীণ এলাকাসহ শহর-নগর-শিল্পাঞ্চলে যাত্রী ও পণ্যপরিবহনে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছেন। অর্থনীতি তথা লক্ষ লক্ষ মানুষের জীবিকা আজ এই স্থানীয় প্রযুক্তিতে নির্মিত রিক্সা ও ভ্যানের উপর নির্ভরশীল। করোনার মধ্যেও রোগী, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, অক্সিজেন সিলিন্ডার, টিকা, ঔষধ, চিকিৎসা সরঞ্জাম পরিবহনেও যন্ত্রচালিত রিক্সা ও ভ্যান গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। বিভিন্ন নির্বাচিনে ব্যালট পেপার, ইভিএম মেশিন বহনেও যন্ত্রচালিত রিক্সা ও ভ্যানের ব্যবহার দেখা গিয়েছে। তারা বলেন, স্থানীয় প্রযুক্তিতে নির্মিত যন্ত্রচালিত রিক্সা ও ভ্যান তথা এলাকাভেদে চালু নসিমন, করিমন, ভটভটি, আলমসাধু নামের যানবাহনে যান্ত্রিক ত্রুটি থাকলে সরকারের উচিত কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা প্রদান এবং যন্ত্রচালিত রিক্সা ও ভ্যানের লাইসেন্স প্রদান করা। সেটা না করে কায়েমী স্বার্থের চাপে যন্ত্রচালিত রিক্সা ও ভ্যান চলাচল বন্ধ করে দেয়া দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ব্যাপক নেতিবাচক ফলাফল তৈরি করবে। তারা অবিলম্বে যন্ত্রচালিত রিক্সা ও ভ্যান চলাচলে আরোপিত অবাস্তব ও আত্মঘাতি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।
স্টাফ রিপোর্টার: হামে শিশুমৃত্যু রোধে সরকারের জরুরি পদক্ষেপ গ্রহণ ও হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতি ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দুর্নীতি ও জননিরাপত্তাহীনতার প্রতিবাদে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রাজধানীর বিজয়ন ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থা ...
সব মন্তব্য
No Comments