স্টাফ রিপোর্টার: ৫৩তম বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে আজ ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার দুপুর ১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ—সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা’র সভাপতিত্বে ও দফতর সম্পাদক মুক্তিযুদ্ধে শহীদের সন্তান সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো: আনোয়ারুল হক, জাতীয় শ্রমিক জোট—বাংলাদেশ এর সভাপতি ও কেন্দ্রীয় স্কপ নেতা বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, কোষাধক্ষ্য মনির হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সাইমুল হক, কৃষক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য রতন দাস, জাসদ ঢাকা মহানগর পুর্ব সহ—সভাপতি নুরতাজ পারভীন, যুব জোটের সাংগঠনিক সম্পাদক শারফুদ্দিন সোহেল, বাংলাদেশ ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) এর সভাপতি রাশিদুল হক ননী প্রমুখ। বক্তারা বলেছেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় সহযোগী রাজনৈতিক দলসমূহ ও তাদের নেতা—কর্মীদের সমন্বয়ে গঠিত রাজাকার, আল—বদর, আল—শামস বাহিনীর পরাজয় স্বীকার ও আত্মসমর্পণ এবং মুক্তিবাহিনী ও মুক্তিকামী জনগণের বিজয় জাতির ইতিহাসে সব চাইতে গৌরবময় ও জাতীয় অহংকারের বিষয়। তারা, মহান মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লক্ষ মানুষ, সম্ভ্রম দানকারী ২লক্ষ নারী, নির্যাতন, অত্যাচার, কষ্ট ভোগ করে অসীম ত্যাগ স্বীকারকারী মুক্তিকামী কোটি কোটি মানুষ, স্বাধীনতা সংগ্রামী বীরমুক্তিযোদ্ধা, মিত্র অংশ ভারতীয় সেনাবাহিনীর বীর ও শহীদ সদস্যগণের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। তারা বলেন, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে ২৪ দিয়ে ৭১কে মুছে ফেলতে চাইছে। বক্তারা স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধে বিজয় ও ৩০ লক্ষ শহীদের স্বপ্ন, আদর্শ, চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি বাংলাদেশের জন্মশত্রুদের মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধের রাজনীতি, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে মুছে ফেলে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধারের রাজনীতি মোকাবেলায় শুভবুদ্ধিসম্পন্ন মানুষ ও দেশবাসীকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।
সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন
৫৩তম মহান বিজয় দিবসে আজ ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার সকাল ৯টায় সাভারে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাসদের জনসংযোগ বিষয়ক সম্পাদক ও জাতীয় যুব জোটের সভাপতি শরীফুল কবির স্বপন, জাসদের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জাসদের আইন বিষয়ক সম্পাদক এড. মোহম্মদ সেলিম, জাসদের সহ—সম্পাদক আলী হাসান তরুন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সাইমুল হক, জাতীয় শ্রমিক জোট—বাংলাদেশ এর যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, ঢাকা জেলা জাসদের সাংঠনিক সম্পাদক উত্তম দাস, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন, কার্যকরী সভাপতি আমিনুল আজিম বনী, জাতীয় যুব জোটের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বাচ্চু, মাহবুব হাসান, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সভাপতি রাশিদুল হাসান ননী ও সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments