রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বানারীপাড়া উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি আব্দুস সবুর খানকে বরিশাল জেলা (দক্ষিণ) কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে কো-অপ্ট (অর্ন্তভূক্ত) করা হয়েছে। ২৫ জুলাই সোমবার দুপুরে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল স্বাক্ষরিত এক পত্রে আব্দুস সবুর খানকে বরিশাল জেলা (দক্ষিণ) শাখার যুগ্ম আহবায়ক হিসেবে অর্ন্তভূক্ত করা হয়। একই পত্রে আব্দুস সবুর খানসহ ১০জনকে যুগ্ম আহবায়ক ও ৫ জনকে সদস্য হিসেবে জেলা কৃষকদলের আহবায়ক কমিটিতে কো-অপ্ট করা হয়। প্রসঙ্গত বরিশাল জেলা (দক্ষিণ) জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক মহসিন আলম। উল্লেখ্য দক্ষ সংগঠক আব্দুস সবুর খান এর আগে জেলা (দঃ) কৃষকদলের যুগ্ম আহবায়ক ছিলেন । সেখান থেকে তাকে এ সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়। এদিকে দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত নেতা জিয়া অন্তঃপ্রাণ আব্দুস সবুর খানকে বরিশাল জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক করায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস.সরফুদ্দিন আহম্মেদ সান্টু ও কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
মাজেদুল হক মিন্টু, (যশোর) শার্শা: আসন্ন দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাজ সাজ রব উঠেছে দেশের গুরুত্বপূর্ণ অর্থনীতিক অঞ্চল বেনাপোলে। ইতোমধ্যে একাধিক মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা নি ...
রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: ধর্মপাশা উপজেলায় সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ঘুলুয়া গ্রামে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।জানাযায় ভুক্তভোগী মোছাঃ স ...
মোংলা থেকে মোঃ নূর আলম: মোংলায় দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা, দেয়ালিকা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ০৯ জুন মঙ্গলবার সকালে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন ...
মাজেদুল হক মিন্টু,শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বেনাপোল প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান আসাদকে পুলিশ কর্তৃক আটকের ঘটনায় স্থানীয় সাংবাদি ...
সব মন্তব্য
No Comments