স্টাফ রিপোটার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ জাতীয় নাট্যশালা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে উন্নয়নের জন্য নাটক : রুখে দাঁড়াও এর উদ্বোধনী মঞ্চায়ন। ৮ দিনব্যাপী রাজধানীর বিভিন্ন স্থানে পরিবেশিত হবে নাটক সিদ্ধান্ত। আজ প্রথম দিনে মঞ্চায়নের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। সংস্কৃতি চর্চার বার্তা প্রদানের মাধ্যমে সচেতন ও গণজাগরণ তৈরীর লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে। ৩০ মিনিটের নাটকটির রচনা ও নির্দেশনায় আহসান খান, সহকারী নির্দেশনা নাভেদ রহমান এবং অভিনয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ। একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় রাজধানীর বিভিন্ন স্থানে ২৫ নভেম্বর ২০২৩ পর্যন্ত চলবে নাট্য প্রযোজনা 'উন্নয়নের জন্য নাটক: সিদ্ধান্ত'।
আগামিকাল ১৯ নভেম্বর ২০২৩ বিকাল ৩টায় - ঢাকা উদ্যান
২০ নভেম্বর ২০২৩ বিকাল ৩টায় – মোহাম্মদপুর
২১ নভেম্বর ২০২৩ বিকাল ৩টায় – মিরপুর
২২ নভেম্বর ২০২৩ বিকাল ৩টায় – ধোপখোলা
২৩ নভেম্বর ২০২৩ বিকাল ৩টায় – আফতাবনগর
২৪ নভেম্বর ২০২৩ উত্তরা দিয়াবাড়ি- সকাল ১০ টা ও বঙ্গবন্ধু মঞ্চ, উত্তরা- বিকাল ৩টা
২৫ নভেম্বর ২০২৩ সকাল ১০টায় – মানিকনগর ও বিকাল ৩টা ভিক্টোরিয়া পার্ক।
স্টাফ রিপাের্টার: একাধিক নাটকে একসঙ্গে কাজের পর এবার টিভিসিতে প্রথমবারের মতো জুটি হলেন অভিনেতা-নির্মাতা মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী ও চিত্রনায়িকা আঁখি চৌধুরী।সম্প্রতি রাজধানীর একটি শুটিং হাউজে বিজ্ঞাপনট ...
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল ...
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
সব মন্তব্য
No Comments