ইবি প্রতিনিধি ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘গৃহস্থালি পর্যায়ে কৃষিপণ্যের ব্যবহার, মানসম্মত প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণের কৌশল’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের ভার্চুয়াল ক্লাসরুমে দুইদিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সলের (বিএআরসি) পুষ্টি বিভাগ।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিএআরসি’র পুষ্টি বিভাগের পরিচালক ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড মাহবুবুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি অধ্যাপক ড. শেখ আব্দুর রউফ ও আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান উল আম্বিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএআরসি’র পুষ্টি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. যাকীয়াহ রহমান মনি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে কুষ্টিয়া জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক ও উপ সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে কর্মশালার মূল পর্ব শুরু হয়। এতে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি অধ্যাপক ড শেখ আব্দুর রউফ, বিএআরসি'র পুষ্টি বিভাগের পরিচালক ড. রফিকুল ইসলাম, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আসাদ-উদ-দৌলা ও একই বিভাগের অধ্যাপক ড. সেলিম রেজা, অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান এবং বিএআরসি'র পুষ্টি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. যাকীয়াহ রহমান মনি।
কর্মশালায় গৃহস্থালি পর্যায়ে কৃষিপণ্যের ব্যবহার ও মানসম্মত প্রক্রিয়াকরণ সম্পর্কে আলোচনা করেন প্রশিক্ষকরা। এছাড়া কৃষিপণ্যের অপচয় রোধে সংরক্ষণের কৌশল সম্পর্কেও আলোকপাত করেন তারা। পরবর্তীতে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ও কৃষি কর্মকর্তারা প্রান্তিক পর্যায়ে এসব কৌশল পৌঁছে দিবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্যের (ভিসি) দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন-অর রশিদ। ব ...
সব মন্তব্য
No Comments