ডেস্ক রিপোর্ট: চাঁদপুরের মেঘনা নদীতে চরে আটকা পড়া যাত্রীবাহী লঞ্চ থেকে ১০৪ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ তারিখ রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, আজ ১৭ মার্চ ২০২৬ তারিখ মঙ্গলবার ভোর ৪টায় চাঁদপুরের হাইমচর থানাধীন চর ভৈরবী সংলগ্ন মেঘনা নদীতে এমভি সুগন্ধা নামক একটি যাত্রীবাহী লঞ্চ প্রবল বাতাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে চরে আটকে পড়ে। এসময় লঞ্চে থাকা ১ যাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কালিগঞ্জ কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করে এমভি সুগন্ধা লঞ্চ থেকে আটকে পড়া ১০৪ জন যাত্রীকে ট্রলার যোগে নিরাপদে ইলিশা লঞ্চ ঘাটে পৌঁছে দেওয়া হয়।
তিনি আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘচুাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
সব মন্তব্য
No Comments