বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা ৭ দিন পর অনশন ভাঙলেন ।আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের দেওয়া আশ্বাসের পরিপ্রেক্ষিতে পানি পান করে অনশন ভাঙেন। এসময় শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন, তাদের মাথায় হাত ভুলিয়ে সান্তনা দেন ড. জাফর ইকবাল ও বুকে জড়িয়ে ধরেন ড. জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমিন হক।
শিক্ষার্থীরা বলেন, উপাচার্য অধ্যাপক মো. ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন। দীর্ঘ ১৬২ ঘণ্টা অনশনে থাকেন শিক্ষার্থীরা।
জানাযায়, বুধবার ভোর ৪টার দিকে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমিন হক অনশনরত শিক্ষার্থীদের দেখতে আসেন। সবার খোঁজ-খবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন। অনশন ভাঙতে অনুরোধ করেন। এ সময় দাবি আদায়ে পাশে থাকার আশ্বাস দিলে অনশন ভাঙতে রাজি হন শিক্ষার্থীরা।
ড. জাফর ইকবাল এ সময় বলেন, আমি আবেগি মানুষ। চোখের জল আটকাতে পারি না। আমি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মারকে লিখে ১০ হাজার টাকা পেয়েছি। এটা এখন তোমাদের দিচ্ছি। এখন সিআইডি দেখি আমারে অ্যারেস্ট করে কিনা। আমারে অ্যারেস্ট করে নিয়ে যাক।
তিনি শিক্ষার্থীদের বলেন, গতকাল উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদলের সঙ্গে আমার বাসায় আলোচনা হয়েছে। তারা বাসায় এসেছিল। তারা প্রতিশ্রুতি দিয়েছে। তোমরা যা চাইছো, যে দাবি তোমাদের, সেটা পূরণ হবে। তোমাদের ওসিলায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ঠিক হবে।
প্রসঙ্গত, উপাচার্যের পদত্যাগের দাবিতে গত ১৯ জানুয়ারি বিকেল তিনটা থেকে ২৪ শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন।
স্টাফ রিপোর্টার : একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র গড়তে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে তেজগাঁওয়ের ভূমি ভ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
সব মন্তব্য
No Comments