ডেস্ক রিপোর্ট: আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের আট বিভাগে কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা বাড়তে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিজলি চমকানোসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
তিনি জানান, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আবহাওয়া অফিস জানায়, আজ থেকে সারা দেশে আবার তাপমাত্রার পারদ বাড়তে থাকবে। রাজধানীতে তাপমাত্রা ৪ ডিগ্রি বেড়ে ২৬-৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। খুলনায় আজ তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৭ ডিগ্রিতে, বরিশালে তাপমাত্রা আজ বাড়তে পারে ২ ডিগ্রি। গতকাল শুক্রবার দেশের সবোর্চ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ও রাজশাহীতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা শাহনাজ সুলতানা বলেন, রাজধানী ঢাকাসহ, রাজশাহী, বগুড়া, পাবনা এসব এলাকায় কালবৈশাখীর সঙ্গে বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস কমে এসেছে। রাতেও এই তাপমাত্রা অব্যাহত থাকবে। আরো কয়েক দিন দেশের কোথাও কোথাও বৃষ্টির দেখা মিলবে। সঙ্গে হবে কালবৈশাখী।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না। তিনি বলেন, প্রযুক্তি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজে ...
সব মন্তব্য
No Comments