নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় অপহৃত মো. রাকিবুল ইসলামকে দ্রুত উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সকালে উপজেলার বিদ্যাবল্লব বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা রাকিবুল ইসলামের সন্ধান ও নিরাপদে উদ্ধারের দাবি জানান। বক্তারা বলেন, গত ২ এপ্রিল ২০২৬ নেত্রকোণা আদালত প্রাঙ্গণ থেকে রাকিবুল ইসলাম অপহরণের শিকার হন। ঘটনার ২২ দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো খোঁজ না মেলায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
রাকিবুল ইসলাম কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের দেওপাড়া গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। তিনি স্ত্রী সপ্না ইয়াসমিন ও তিন কন্যাসন্তান রেখে নিখোঁজ রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তাঁর অনুপস্থিতিতে পরিবারটি আর্থিক ও মানসিক সংকটে পড়েছে বলে জানিয়েছেন স্বজনেরা।
মানববন্ধনে বক্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপ দাবি করেন। একই সঙ্গে রাকিবুল ইসলামকে জীবিত উদ্ধার এবং অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান তাঁরা।
রাকিবুল ইসলামের স্ত্রী সপ্না ইয়াসমিন বলেন, “আমার স্বামী নিখোঁজের ২২ দিন পার হলেও এখনো কোনো খোঁজ পাইনি। প্রশাসন চেষ্টা করছে বললেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। আমার স্বামীকে যারা নিয়ে গেছে, তাদের বিচার চাই। তিনি জীবিত না মৃত—অন্তত সেটি জানতে চাই। তিন সন্তান নিয়ে আমি অসহায় হয়ে পড়েছি।”
রাকিবুল ইসলামের ভাই আশরাফুল ইসলাম বলেন, “আমার ভাই আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। তাঁর আয়েই সংসার ও আমার পড়াশোনা চলত। এখন আমরা দিশেহারা। প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত ব্যবস্থা নিয়ে আমার ভাইকে উদ্ধার করা হোক।”
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments