ডেস্ক রিপোর্ট, সৌদিআরবের জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ কর্তৃক বিশেষ সম্মাননা ক্রেষ্ট পেলেন সাংবাদিক রুমী সাঈদ। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপনের এক বিশেষ অনুষ্ঠানে তার হাতে ক্রেষ্ট তুলে দেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের (বাংলাদেশ মিশন) শ্রম কল্যাণ উইং এর প্রথম সচিব ফাহমি মোহাম্মদ সাইফ। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মুকুল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হুমায়ুন কবির। উল্লেখ্য রুমী সাঈদ দুই দশকেরও বেশী সময় সৌদিআরবে থেকে সাংবাদিকতা করছেন। তিনি চ্যানেল আই এর জেদ্দা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন প্রায় বিশ বছর। এক দশকেরও অধিক সময় কাজ করেছেন সৌদিআরবের জাতীয় ইংলিশ দৈনিক সৌদি গেজেটে। রুমী সাঈদ বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন সৌদি আরব (পশ্চিমাঞ্চল) এর প্রধান উপদেষ্টা।
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments