ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- সরকারি ফুলতলা মহিলা কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠান গতকাল বুধবার সকাল ১০ টায় কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক অজিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও প্রভাষক রেজোয়ান হোসেন রাজা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার, জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আসলাম খান, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, ক্রীড়া সংস্থা ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক উল্লাসিনী সরকার, সহকারী অধ্যাপক শওকাত হোসেন, সহকারী অধ্যাপক ইকতিয়ার হোসেন, সহকারী অধ্যাপক আনিস জামান বাকি, সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, প্রভাষক গৌতম কুন্ডু, প্রভাষক জাহাঙ্গীর আলম, প্রভাষক গাজী ইনামুল হক ফারুক, প্রভাষক আনিসুর রহমান প্রমুখ।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments