ডেস্ক রিপোর্ট: আইন মেনে ভ্যাট সনদ ও আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র সারাদেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠান সমূহের দর্শনীয় স্থানে প্রর্দশনের জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন- বাজুস।
আজ বাজুস এক নোটিশের মাধ্যমে জুয়েলারি ব্যবসায়ীদের উদ্দেশ্যে অনুরোধ জানিয়ে বলেছে- জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী সারাদেশের সকল জুয়েলারী প্রতিষ্ঠানে ব্যবসা সনাক্তকরণ নম্বর বা ievBusiness Identification Number (BIN) প্রতিষ্ঠানের দর্শনীয় স্থানে প্রদর্শন বাধ্যতামূলক। এই নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনে শাস্তির বিধি বিধান রয়েছে।
এছাড়া আয়কর আইন, ২০২৩ এর ২৬৫ ধারায় রিটার্ন দাখিলের প্রমাণ প্রদর্শন করার বিধান এবং উক্ত বিধান পরিপালনের ব্যর্থতায় নিম্নরূপ জরিমানার বিধান সংযোজন করা হয়েছে:
“২৬৫(১) এই আইনের অধীন রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রহিয়াছে এইরূপ করদাতা যাহারা ব্যবসা হইতে আয় রহিয়াছে তিনি রিটার্ন দাখিলের প্রমাণ তাহার ব্যবসার স্থানে সহজে দৃষ্টিগোচর হয় এইরূপ কোন স্থানে প্রদর্শন করিবেন।
২৬৫(২) যেইক্ষেত্রে কোন করদাতা উপ-ধারা (১) এর বিধান পরিপালনে ব্যর্থ হন সেইক্ষেত্রে তিনি উপ কর কমিশনার অন্যুন ৫(পাঁচ) হাজার টাকা এবং অনধিক ২০ (বিশ) হাজার টাকা পর্যন্ত জরিমানা আরোপ করিতে পারিবেন”
এই অবস্থায় সরকারের নির্দেশনা অনুযায়ী Business Identification Number (BIN) ও রিটার্ন দাখিলের প্রমাণ ব্যবসাস্থলে দৃষ্টিগোচর স্থানে প্রদর্শনের জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments