ইবি প্রতিনিধি : ক্রিকেট টুর্নামেন্ট শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা-২০২৪ শুরু হয়েছে।
বুধবার (৫ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম প্রতিযোগিতাটি উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শাহ্ আলম, ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সাহিদা আখতার, দা‘ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বিশ্ববিদ্যালয়ের ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট ও দা‘ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ। প্রথম ম্যাচটি গোল শূন্য ড্র হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে দল দুইটি।
খেলার শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, এইটা আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি বাৎসরিক ইভেন্ট। এই ইভেন্টের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদেরকে খেলাধুলায় প্রমাণ করার সুযোগ পায়। তাদের জন্যই আমাদের বিশ্ববিদ্যালয় স্পোর্টস এ অনেক পরিচিত পেয়েছে। খেলাধুলায় প্রতিযোগিতা থাকবে। এই প্রতিযোগিতার মাধ্যমেই আমাদের আনন্দ খুঁজতে হবে। কোনোপ্রকার সংঘাত বা মনোমালিন্য যেনো না হয় সেদিকে লক্ষ্য রাখবেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments