জুলফিকার আলী,কলারোয়া: পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (৮সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কলারোয়া উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা উন্নয়ন পরিষদ (উপ)র প্রোগ্রাম অফিসার রবিউল ইসলাম রবি’র সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। ১৯৬৫ সালে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেসকো) ৮সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে এ দিবসটি পালন করা হয়ে থাকে। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশিকুজ্জামান, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, প্রধান শিক্ষিকা রেহেনা খাতুন, সহকারী শিক্ষিকা শাফলা খাতুন, অনুপ কুমার ঘোষ, নারগীজ পারভীন, হাবিবুর রহমান, সাবিনা ইয়াসমিন, রবিউল ইসলাম, উপজেলা উন্নয়ন পরিষদ (উপ)র
আরিফুল ইসলাম, মনি শংকার হালদার, মইনুল ইসলাম, এবাদুল ইসলাম, মমতাজ পারভীন প্রমূখ।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments