ডেস্ক রিপোর্ট: বাংলা ভাষার প্রবাদপ্রতীম চলচ্চিত্রস্রষ্টা সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ ছিল গতবছর। সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি হিসেবে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র নিয়ে বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে চলচ্চিত্র সমালোচক ও লেখক মাহমুদুল হোসেনের চলচ্চিত্রগ্রন্থ ‘সত্যজিৎ রায়: সভ্যতার সঙ্কট ও অন্যান্য প্রসঙ্গ’।
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির নিয়মিত আয়োজন চলচ্চিত্রের বাহাস পর্বে এই চলচ্চিত্রগ্রন্থের পাঠ-পর্যালোচনা ও সত্যজিৎ রায়ের চলচ্চিত্র বিষয়ে আলোচনার বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে আগামী ২১ অক্টোবর শুক্রবার বিকেল ৫টায় কাঁটাবন পাঠক সমাবেশে অনুষ্ঠিত হবে। এই আয়োজন হবে ‘চলচ্চিত্রের বাহাস পর্ব’-এর ৩৭তম অধিবেশন। ৩৭তম এই অধিবেশনের শিরোনাম রাখা হয়েছে ‘সত্যজিৎ রায়: সভ্যতার সঙ্কট ও অন্যান্য প্রসঙ্গ’।
আয়োজনে আলোচনা করবেন চলচ্চিত্র নির্মাতা এন. রাশেদ চৌধুরী এবং লেখক ও অনুবাদক প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ। আয়োজনে উপস্থিত থাকবেন এবং আলোচনায় অংশগ্রহণ করবেন ‘সত্যজিৎ রায়: সভ্যতার সঙ্কট ও অন্যান্য প্রসঙ্গ’ চলচ্চিত্রগ্রন্থের লেখক মাহমুদুল হোসেন। আয়োজনে সভাপতিত্ব করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি লেখক ও চলচ্চিত্র নির্মাতা বেলায়াত হোসেন মামুন। আয়োজন সঞ্চালনা করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা অদ্রি হৃদয়েশ।
আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
সব মন্তব্য
No Comments