কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৩৫ মণ ইলিশ। কুয়াকাটা সংলগ্ন খাজুরা গ্রামের জেলে শাখাওয়াত হোসেনের জালে এ মাছগুলো ধরা পড়ে। বুধবার সকাল ১১ টার দিকে এফবি মায়ের দোয়া নামের একটি ট্রলার বোঝাই করে মৎস্য বন্দর আলীপুর ঘাটে আসে। পরে মাছগুলো ১০ লাখ টাকায় বিক্রি করেন।
ট্রলার মালিক শাখাওয়াত হোসেন বলেন, ৭ দিন আগে ১৮ জেলে তার ট্রলারটি নিয়ে সাগরে মাছ শিকারে যায়। ৩৫ মণ ইলিশ নিয়ে ঘাটে ফিরে এসেছে। এরমধ্যে বড় সাইজের তিন মণ, মাঝারি সাইজের পাঁচ মণ, ছোট সাইজের ইলিশ পেয়েছেন সাঁতাশ মণ। এছাড়াও বিভিন্ন প্রজাতির কিছু মাছ পেয়েছেন। মাছগুলো ১০ লাখ টাকা বিক্রি করা হয়েছে।
তবে অধিকাংশ জেলেদের জালে কাঙ্খিত ইলিশ ধরা পড়ছেনা বলে জানিয়েছেন মৎস্যবন্দর আলীপুরের ব্যবসায়ি আবুল হোসেন কাজী। তিনি বলেন,দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত মাসে বঙ্গোপসাগরে অনেক ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে। অনেক জেলে মারাও গেছেন। এখনো বেশ কয়েকজন জেলে নিখোঁজ রয়েছেন। এরপর আবহাওয়া পরিস্থিতি ভালো হওয়ায় জেলেরা আবার মাছ ধরতে সাগরে যান। তবে সেভাবে আশানুরূপ জেলেদের জালে ইলিশ পাচ্ছেন না বলে এই মৎস্য ব্যবসায়ি সাংবাদিকদের জানিয়েছেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments