ময়মনসিংহ অফিস: বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ ঘোষগাঁও বিওপির টহলদল ১৩ অক্টোবর ২০২৪ তারিখ সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, দায়িত্বপূর্ণ ধোবাউড়া উপজেলাধীন সীমান্তবর্তী নিতাই নদী দিয়ে নৌকাযোগে অবৈধভাবে ভারতীয় জিরার একটি চালান বাংলাদেশে পাচারের হয়ে আসছে। এ প্রেক্ষিতে ঘোষগাঁও বিওপির টহলদল বর্ণিত এলাকায় গমন করতঃ কৌশলে অবস্থান গ্রহণ করে। আনুমানিক সন্ধ্যা ১৮৫০ ঘটিকায় কতিপয় ব্যক্তিকে নৌকাযোগে নদী তীরবর্তী এলাকায় আসতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা অন্ধকারের সুযোগে এদিক সেদিক পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল তল্লাশি অভিযান পরিচালনা করে ২,১৩০ কেজি ভারতীয় জিরা জব্দ করে। জব্দকৃত জিরার সিজারমূল্য-২৫,৫৬,০০০/- টাকা।
এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments