স্টাফ রিপোর্টার: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলগুলো নিষ্পত্তির ক্ষেত্রে নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখেছে। কোনো প্রার্থী বা পক্ষের প্রতি বিশেষ সুবিধা বা পক্ষপাত দেখানো হয়নি বলে তিনি দাবি করেন।
রোববার (১৮ জানুয়ারি) রাতে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে টানা নয় দিনের আপিল শুনানি কার্যক্রম শেষ হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি।
তিনি জানান, নির্বাচনকে আরও অংশগ্রহণমূলক করতে কমিশন স্বতন্ত্র প্রার্থীদের জন্য ভোটারের ১ শতাংশ সমর্থনের শর্ত শিথিল করেছে। এ সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচনে আগ্রহী যোগ্য প্রার্থীদের সুযোগ করে দেওয়া হয়েছে।
সিইসি বলেন, “আমাদের লক্ষ্য একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা, যেখানে সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত হবে। কমিশন সেই লক্ষ্যেই কাজ করছে।”
নির্বাচন কমিশন সূত্র জানায়, আপিল শুনানিকালে বাতিল হওয়া মনোনয়নপত্রগুলো পর্যালোচনা করে আইন ও বিধি অনুসরণ করেই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এতে বহু প্রার্থীর মনোনয়ন পুনর্বহাল হয়েছে।
নির্বাচন কমিশন আশা করছে, এসব উদ্যোগের ফলে ভোটের মাঠ আরও প্রতিযোগিতামূলক হবে এবং ভোটারদের আস্থা বাড়বে। কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে নির্বাচন সংক্রান্ত আইন মেনে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
সব মন্তব্য
No Comments