ডেস্ক রিপোর্ট: চারণ সংস্কৃতিক কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সভাপতি নিখিল দাস ও সাধারণ সম্পাদক জাকির হোসেন আজ ৩ জুন একযুক্ত বিবৃতিতে সংস্কৃতি খাতে জাতীয় বাজেটের ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের জোর দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, একদিকে সরকার জঙ্গিবাদ দমনের জন্য সাংস্কৃতিক কর্মকান্ড বাড়ানোর কথা বলছেন, আরেকদিকে সংস্কৃতি খাতে বরাদ্দের অপ্রতুলতা; সরকারের দ্বিচারিতার প্রকাশ। সরকার নিজেকে সংস্কৃতিবান্ধব বলে প্রচার করলেও হেফাজত তোষণ, মডেল মসজিদ নির্মাণ, সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি- উপসনালয়ে হামলার বিচার না করাসহ বিভিন্ন কর্মকান্ডে তা প্রমাণ করে না। জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা সমাজমনন থেকে দূরীভূত করতে হলে দেশব্যাপী সাংস্কৃতিক কর্মকান্ডকে ছড়িয়ে দেয়ার বিকল্প নেই। এজন্য সংস্কৃতি খাতে বরাদ্দ বাড়াতে হবে। এবার বাজেটে বিনোদন, সংস্কৃতি ও ধর্ম খাতে বরাদ্দ ০.৭%। এর মধ্যে সংস্কৃতি খাতে বরাদ্ধ এক শতাংশের দশ ভাগের এক ভাগ অর্থাৎ ৬৯৯ কোটি টাকা। এটি অত্যন্ত আশঙ্কাজনক ও হতাশাজনক। অন্ততপক্ষে জাতীয় বাজেটের ১ শতাংশ বরাদ্দ করা সময়ে দাবি।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে আজ সোমবার ২৫ মে থেকে শুরু হয়েছে টানা ৭ দিনের সরকারি ছুটি। আগামী ৩১ মে পর্যন্ত ছুটি চলবে এবং ১ জুন রবিবার থেকে অফিস-আদালত খুলবে। গতকাল রবিবার ২৪ মে ছিল সর ...
ডেস্ক রিপোর্ট: আজ ১১ জ্যৈষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে দেশজুড়ে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায ...
ডেস্ক রিপোর্ট: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিম বঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট ...
সব মন্তব্য
No Comments