ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ডসহ সামগ্রিকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে প্রাথমিক তথ্যানুসন্ধানের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতিসংঘ। তদন্তের ধরন কেমন হবে-সে বিষয়ে প্রাথমিক আলোচনা করতে এসেছিলাম আমরা। এটি একটি অনুসন্ধানী সফর।
বৃহস্পতিবার (২২ আগস্ট) জাতিসংঘ মানবাধিকার হাইকশিনারের অফিসের একটি প্রতিনিধি দল পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক দিয়ে তাদের আলোচনা শুরু করেছে। বৈঠকে সহকারী পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। বৈঠকের পর হাইকমিশনার দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেন সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা প্রাক-অনুসন্ধানী ছোট একটি দল এসেছি। সরকার এবং বাংলাদেশের জনগণকে এ বিষয়ে কীভাবে সহায়তা করতে পারি, সেটি নিয়ে আলোচনা হয়েছে।
জাতিসংঘের হাইকমিশনার দফতরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বলেন, এই প্রেক্ষাপটে তার অফিস অন্তর্বর্তীকালীন সরকার, নাগরিক সমাজ ও বাংলাদেশের জনগণকে যেকোনো সহায়তা করতে রাজি আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার, উপদেষ্টা, কয়েকটি মন্ত্রণালয়, সুশীল সমাজের সঙ্গে কথা বলে আপনাদের চাহিদা এবং অগ্রাধিকার সম্পর্কে জানাব। এ বিষয়ে হাইকমিশনারের অফিস কীভাবে সহায়তা করতে পারে, সেটি বুঝব।
রোরি মুঙ্গোভেন আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্র-মানবাধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের একটি সুযোগ তৈরি হয়েছে। আর কীভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করা যায়, সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সবার সাথে।
এই সপ্তাহে আমাদের যে দলটি বাংলাদেশ সফর করছে সেটি তদন্ত দল নয় বলেও জানান রোরি মুঙ্গোভেন।
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments