ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আজ সোমবার ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মনবাড়িয়ার বিশ্বরোডে ১০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। আটককৃত হলেন হবিগঞ্জ জেলার চুনারঘাট থানার বনগ্রামের মোঃ হানিফ মিয়ার ছেলে আমির হোসেন (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বরোডের খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশের সার্জেন্ট মাইদুল ইসলামের নেতৃত্বে সকাল ১০টায় বিশ্বরোড থেকে আমির হোসেনকে ১০ কেজি গাঁজাসহ আটক করে। খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল আলম বলেন, গাঁজা নিয়ে ঢাকা যাওয়ার পথে বিশ্বরোড মোড় হাজি আবু তাহের মার্কেটের সামনে বাসে উঠার সময় তাকে আটক করেছে হাইওয়ে পুলিশ। তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে।
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘচুাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
সব মন্তব্য
No Comments