ডেস্ক রিপোর্ট : মহান একুশের অমর সংগীতের রচয়িতা বর্ষীয়ান সাংবাদিক, সাহিত্যিক ও কলাম লেখক আবদুল গাফফার চৌধুরীর মরদেহ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আগামীকাল শনিবার সকাল ১১ টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-২০২ যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় পৌঁছবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বাংলাদেশ সরকারের পক্ষে আনুষ্ঠানিকভাবে মরদেহ গ্রহণ করবেন।
দুপুর ১-৩ টায় জাতীয় শহিদ মিনার প্রাঙ্গণে মরহুমের গার্ড অভ্ অনার প্রদান এবং সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে। বিকাল সাড়ে ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা; ৪ টায় জাতীয় প্রেস ক্লাবে শ্রদ্ধা নিবেদন এবং সাড়ে টায় মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে জানাজা শেষে দাফন করা হবে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, আবদুল গাফফার চৌধুরী গত ১৯ মে ২০২২ লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে কর্মস্থলমুখী যাত্রীদের সুবিধায় আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার ২১ মে বিক্রি হচ্ছে আগামী ৩১ মে যাত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘This passport is valid for all countries of the world except Israel’ শর্তটি যুক্ত হচ্ছে। একই সঙ্গে পাসপোর্টের অভ্যন্তরীণ পাতা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ...
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। বুধবার ২০ মে দিবাগত রাত ৩টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর স্টেশন এ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
সব মন্তব্য
No Comments