সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় ৯৯৯ এ কল পেয়ে চোরাই শ্যালো মেশিনসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটায় ৯৯৯ এর মাধ্যমে সিংড়া থানা পুলিশ জানতে পারে চলনবিলের প্রত্যন্ত এলাকা বিয়াশ চারমাথায় চোরাই শ্যালো মেশিন ভুটভুটিতে করে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪ জনকে আটক করে। এসময় তাঁদের কাছ থেকে ৩টি শ্যালো মেশিন ও একটি ভুটভুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন, উপজেলার ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে মো. কামাল হোসেন (৩০), মো. আকবর মোল্লা’র ছেলে আঃ হামিদ ওরফে জাম্বু (৩৮), একই গ্রামের মুন্টু মোল্লা’র ছেলে মো. শুভ মোল্লা (২৫) ও পাশ্ববর্তী তাড়াশ উপজেলার নামোসিলেট গ্রামের মৃত মওলা বক্সের ছেলে মোজাহার আলী (৩০)। মঙ্গলবার দুপুরে পুলিশ আটক ৪ জনসহ ৫ জনকে আসামী করে মামলা দায়ের করে। পরে তাঁদেরকে আদালতে পাঠানো হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, চোরাই মেশিনসহ আটককৃতদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তাঁদেরকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁরা কোনো চক্রের সদস্য কিনা তা তদন্ত চলছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments