বুলবুল আহমেদ (নাটোর প্রতিনিধি): নাটোরের বড়াইগ্রামে শাহানুর বেগম(৩৫) নামের ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে নিজ ঘরে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। তিনি উপজেলার ভবানীপুর জোলাপাড়া গ্রামের চা দোকানি রাশেদ এর স্ত্রী। বুধবার (২জুন) দিবাগত রাতের কোনো এক সময় তিন সন্তানের জননী এই অন্তঃসত্ত্বা গৃহবধূকে কে বা কাহারা হাত-পায়ের রগ সহ গলাকেটে হত্যা করে রেখে যায়।
ঘটনাস্থলের পাশেই পুরোনো ঐতিহ্য মাদারের গান চলছিল, নিহতের দুই সন্তান শাশুড়ি সহ পরিবারের সকলেই গানের অনুষ্ঠানে থাকায় এক বছরের শিশু সন্তান নিয়ে ফাঁকা বাড়ীর নিজ ঘরেই ঘুমিয়েছিলেন শাহানুর। একা থাকার সুযোগে ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। গানের অনুষ্ঠান থেকে রাত্রি আনুমানিক সাড়ে ১২টার দিকে বাড়িতে ফিরে নিহতের ৮ বছরের শিশুকন্যা তার মায়ের রক্তাক্ত মরদেহ দেখে চিৎকার করে উঠলে পরিবারের অন্যান্য সদস্যসহ এলাকাবাসীরা এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন। তবে নিহতের স্বামী কাজের সন্ধানে এলাকার বাইরে ছিলেন বলে জানান পরিবারের অন্যান্য সদস্যরা।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর ফারুক হোসেন তালাশ।
পরে বৃহস্পতিবার সকালে সি.আই.ডি এসে প্রাথমিক আলামত সংগ্রহের পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করেন। নিহতের শাশুড়ি রশেনা বেগম ও দেবর রশিদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্টাফ রিপোর্টার: আগামী ফুটবল বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ার মাধ্ ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার এবং অগ্রাধিকারভিত্তিতে চিহ্নিত ১০টি শিল্পগোষ্ঠীর প্রায় ৭৬ হাজার ৮১৪ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেশে-বিদেশে আদালতের আদেশে জব্দ বা অ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বব্যাপী শ্রমবাজারের পরিবর্তিত বাস্তবতায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে না পারলে বাংলাদেশ বিদেশের শ্রমবাজার হারানোর উচ্চ ঝুঁকিতে পড়বে বলে জাতীয় সংসদে আশঙ্কা প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আস ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেছেন, সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীরাই তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার কারিগর। সংসদীয় ব্যবস্থাকে আরও প্রাণবন্ত ও কার ...
সব মন্তব্য
No Comments