মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে ৫ দিনের ব্যবধানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিকালে ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ আনুমানিক ১০-১২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
বৃহস্পতিবার (১৩ জুন) দিবাগত রাত ২ টা থেকে ৪ টা পর্যন্ত ডাকাত দল এ ডাকাতির ঘটনা ঘটায়। ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য বাবলু পালের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে ২০/২২ জনের একদল ডাকাত। এরপর ডাকাত দলটি বাড়ীতে আরো দুইটি ঘরে হানা দেয়। তারা একই কায়দায় ওই বাড়ীর তিনটি ঘরে ঢুকে মালামাল লুট করে।
ডাকাতরা কাপড়ের মুখোশ এবং কালি মুখে ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ীর আলমারি, লেপকাঁথা রাখা বক্স ভেঙে নগদ প্রায় ৬৪ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার, রুপালঙ্কার ১২ ভরি, ৪ টি মোবাইল ফোন সহ ১০-১২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। মালামাল লুট করতে বাধা দেওয়ায় ডাকাত দল পাল বাড়ীর ছোট বউ ইভা পাল ও তার ননদ বন্যা পালকে মারধর করে।
এর আগে, একই ইউনিয়নের গত রোববার দিবাগত রাত আনুমানিক দের টার দিকে পরমান্দপুর দোপপাড়ার বাসিন্দা আকতার মোল্লার বাড়ীতে গ্রিল ভেঙে ঘরে ঢুকে একদল সশস্ত্র ডাকাতদল ডাকাতি করে। ডাকাতদের বাধা দিতে গেলে ডাকাতের ছুরি আঘাতে গৃহকর্তা আকতার মোল্লা (৪৫) আহত হন। পরিবার সূত্রে জানা যায়, ঐদিন রবিবার সন্ধ্যায় পরমান্দপুর হাট থেকে আকতার মোল্লা গরু ও ছাগল বিক্রি করে ২ লক্ষ ৬ হাজার টাকা বাড়ীতে রাখে। এই টাকা ডাকাত দল লুট করে নিয়ে যায়।
পুলিশের তদন্ত টিম নিয়ে পৃথকভাবে দুইটি ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলন চাকমা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন।
দুইটি ঘটনার সত্যতা স্বীকার করে কোতয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, এ ঘটনায় পৃথকভাবে দুইটি ডাকাতি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাত দলের একটি জামা ও একটি ছুড়ির আলামত সংগ্রহ করা হয়েছে।
ডাকাতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি। ডাকাতদের আটক করতে তাদের একাধিক দল সদর উপজেলার বিভিন্নস্থানে অভিযান শুরু করেছে বলে জানান ওসি।
এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments