স্টাফ রিপোটার: নিজ এলাকার দুই শতাধিক এতিমদের নিয়ে ইফতার করেছেন কিশোরগঞ্জ -২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন।
শনিবার (১ এপ্রিল) বিকালে নিজ এলাকা পাকুন্দিয়ায় এই ইফতার বিতরণ করেছেন।
এ সময় ইফতার মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও দেশবাসীর কল্যাণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
নিজ এলাকার বিভিন্ন এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার শিশুদের সঙ্গে পরিবারের সদস্যদের নিয়ে প্রতি বছর ইফতার করেন দেলোয়ার হোসেন ও তার পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, এতিমখানার পিতৃহীন এসব শিশু জানেই না, সে কখন কোন বয়সে পিতাকে হারিয়েছে। আর পিতৃহীন শিশুর মাও অকালে মাথার ছাদ হারিয়ে জীবনের টানাপোড়েনে পড়ে যান।
অনেক সময় অভিভাবকহীন এসব পরিবারের শিশুরা জীবনের ছন্দ হারিয়ে দিক খুঁজে পায় না।
শিশুর নিরাপদ আশ্রয়স্থল হিসেবে একসময় এতিমখানাকে উপযোগী মনে করেন তারা।
আর দেশে এখন প্রত্যেকটি এতিমখানার সঙ্গে গড়ে উঠেছে হাফেজিয়া মাদ্রাসা। ধীরে ধীরে কয়েক বছরের মধ্যে এই এতিম শিশুগুলো একসময় বের হয় ত্রিশ পারা কুরআন বুকে ধারণ করে পূর্ণাঙ্গ হাফেজ হিসেবে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments