রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতার দায়েরকৃত মামলায় চাখারের ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুসহ তিন আওয়ামী লীগ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (১৭ নভেম্বর) সকালে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু,একই মামলার আসামী ইউপি সদস্য রফিকুল ইসলাম ও আওয়ামী লীগ কর্মী মজিবর রহমান বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক রেনেসা খানম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এদের মধ্যে চাখারের ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় চাখার বাসস্ট্যান্ডে অগ্রণী ব্যাংকের ভিতরে বিএনপি নেতাকর্মীদের হাতে অবরুদ্ধ অবস্থা থেকে থানা পুলিশ উদ্ধারের পরে এক বিএনপি নেতার দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়। চাখার বাসস্ট্যান্ডে ওইদিন তার মোটরসাইকেলটিও পুড়িয়ে ফেলা হয়। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে তাকে বরিশালে জেলহাজতে পাঠানো হয়। একই মামলার আসামী উপজেলার চাখারের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও সলিয়াবাকপুর ইউনিয়নের শাখারিয়া গ্রামের আওয়ামী লীগ কর্মী মজিবর রহমানও আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেছিলেন। উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার গ্রামের বাসিন্দা বিএনপি নেতা ফারুক সিকদার বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাসহ আওয়ামী লীগের ১৪ জন নেতা-কর্মীকে সুনির্দিষ্ট ও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামী করে বানারীপাড়া থানায় চাঁদাবাজি ও মারধরের অভিযোগে মামলা দায়ের করেন।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments