ডেস্ক রিপোর্ট: প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের সহধর্মিণী মেহের আফরোজ শাওনের সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগের মামলায় প্রতারক রবিউল ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার (২৬ আগস্ট) সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক শরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এদিন প্রতারক রবিউলকে আদালতে হাজির করে তিনদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা যায়, প্রতারক রবিউল নিজেকে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া পরিচয় দিয়ে শাওনকে ফোন করেন। তিনি জানান, নুহাশপল্লীর উন্নয়ন ও হুমায়ূন আহমেদের নামে মিউজিয়াম নির্মাণ বাবদ অস্ট্রেলিয়ার একটি এনজিও থেকে বড় অংকের ফান্ড এসেছে, যা বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে জমা আছে। টাকাটা কীভাবে পাওয়া যাবে, এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একজন উপ-সচিব তার সঙ্গে যোগাযোগ করবেন।
পরবর্তীতে নিজেকে উপ-সচিব পরিচয় দিয়ে শাওনকে ফোন করে ফান্ড ট্রান্সফারের জন্য সরকারি ফি বাবদ ৩১ হাজার ৮৫০ টাকা বিকাশে দিতে বলেন। শাওন তাকে বিশ্বাস করে সেই টাকা পাঠান। পরদিনই এই অভিনেত্রী বুঝতে পারেন, তিনি প্রতারকের খপ্পরে পড়েছেন।
ইত্তেফাক
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments