স্টাফ রিপোর্ট: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্তে হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় আসামী সাবেক কমিশনার রাজীব ও সন্ত্রাসী যোসেফের সহযোগী যুবলীগ নেতা মোঃ শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীনসহ চারজনকে রাজধানীর বিভিন্ন এলাকা হতে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে র্যাব-২। বৃহস্পতিবার (২৪ জুলাই ) রাজধানীর বিভিন্ন এলাকা হতে পৃথক অভিযানে তাদে গ্রেপ্তার করার তথ্য র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু গণমাধ্যমকে জানিয়েছেন।
গ্রেপ্তাকৃত অন্যরা হলেন ১) মোঃ গুড্ডু (৩৮) পিতা- রাজু ওরফে ইন্ডিয়ান রাজু, থানা- আদাবর, ঢাকা ২) মোঃ শফিকুল ইসলাম (৪৮) পিতা- মৃত কেরামত আলী, থানা-তেজগাঁও, ঢাকা, ৩) মোঃ সেলিম (৩২) পিতা- মৃত আঃ হান্নান, থানা- মোহাম্মদপুর, ঢাকা।
গ্রেপ্তারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী ১) মোঃ শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীনের এর বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে ২) মোঃ গুড্ডু এর বিরুদ্ধে আদাবর থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে ৩) মোঃ শফিকুল ইসলাম এর বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে ও ৪) মোঃ সেলিম এর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা রয়েছে।
আসামিদের গ্রেপ্তার গুরুত্ব বিবেচনায় নিয়ে র্যাব এ বিষয়ে আসামিদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর আভিযানিক দল গত ২৪/০৭/২০২৫ ইং তারিখ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন সাত মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীন (৪০)’কে গ্রেপ্তার করে। এছাড়াও পৃথক অভিযান পরিচালনা করে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন কৃষি মার্কেট এলাকা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা ও মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকা হতে অপর ০৩ জন আসামীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় সাম্প্রতিক সময়ে সরকারকে অস্থিতিশীল করতে তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেআইনি বিভিন্ন কর্মকান্ডে অংশ নেয়।আসামিদেরকে গ্রেপ্তার পূর্বক প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments