আবদুল্লাহ আল নোমান, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ ও কাতিহার হাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় উপজেলা গেট চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার নেকমরদ ও কাতিহার সাপ্তাহিক বৃহত্তর হাট। দীর্ঘ দিন যাবৎ গরু, ছাগল, সাইকেল সহ বিভিন্ন পণ্যের উপর অতিরিক্ত টোল বাণিজ্য করে আসছে হাট ইজারাদাররা। যেখানে সরকারী বিধিমালা অনুযায়ী গরু প্রতি ২২০ টাকা এবং ছাগলের প্রতি টোল ৯০ টাকা লেখার কথা থাকলেও উপজেলা প্রশাসনের নাকের ডগায় গরু প্রতি ৪০০ টাকা এবং ছাগল প্রতি ১৫০ টাকা নেওয়ার অনেক অভিযোগ রয়েছে। এছাড়াও সাইকেল বিক্রেতার কাছে ২০০ টাকা এবং ক্রেতার কাছে ১০০ টাকা নেওয়ার অভিযোগ ও রয়েছে। এছাড়াও তোর বেশি নিয়ে কথা বলায় খারাপ ভাষায় গালিগালাজ করার অভিযোগও পাওয়া গেছে ইজারাদারের বিরুদ্ধে।
এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান সোহেল রানা, রবিউল ইসলাম, আরথান আলী, ভুক্তভোগী ইউনূস আলী এছাড়াও বাবুল আর্মী, ছাত্রলীগ নেতা সাজিদ ও অন্যান্যরা সহ সংবাদকর্মিরা সভায় উপস্থিত ছিলেন৷
বক্তারা তাদের বক্তব্যে বলেন এর পরেও যদি হাটগুলোতে অতিরিক্ত টোল নেওয়া হয় তাহলে আমরা হাটগুলোতে গিয়ে জনগনকে নিয়ে প্রতিহত করবো।
অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ নেতা রবিউল ইসলাম৷ প্রতিবাদ ও মানববন্ধন শেষে নির্বাহী অফিসারের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
এ বিষয়ে জানতে কাতিহার হাটের ইজারাদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
নেকমরদ হাটের ইজারাদার আব্দুল কাদের অতিরিক্ত টোল নেয়ার সত্যতা স্বীকার করে বলেন, গোটা জেলায় যেমন ভাবে টোল বেশি নিচ্ছে আমিও তেমনটাই নিচ্ছি।
রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন,এর আগে হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পেলেই জরিমানা করছি। এ বছর প্রথম হাট চলেছে৷ এরপর থেকে অতিরিক্ত টোল নিলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না। তিনি বলেন, প্রযুক্তি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজে ...
সব মন্তব্য
No Comments